ব্যাংকগুলোকে ৩১ জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের আচরণবিধি তৈরির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫২

বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন্স অনুযায়ী দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে কোড অব কন্ডাক্ট (ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আচরণবিধি) তৈরির   নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে  কোড অব কন্ডাক্ট তৈরি করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, পণ্য ও সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি কোড অব কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফিন্যান্সিয়াল ইনিস্টিটিউশন প্রণয়ন করা হয়েছে।

যার নির্দেশনা আপনাদের জন্য পরিপালনীয়। নির্দেশনায় বলা হয়, ২০১৮ সালের ৩১ জানুয়ারির মধ্যে এ গাইডলাইন্সের আলোকে আপনাদের একটি কোড অব কন্ডাক্ট তৈরি করতে হবে। এ নির্দেশনা ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে। ইহা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম