সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০২ কোটি ৭০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৬ পয়েন্টে এবং ৪ দশমিক ৪৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিএমসি কামাল, ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বিডি থােই, আরএকে সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং লিগ্যাসি ফুটওয়্যার।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৮৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৬১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণ ফোন, আরএকে সিরামিকস, ইসলামি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, স্কয়ার ফার্মা এবং ওয়েস্টার্ন মেরিন।
আরও পড়ুন:
ফ্রান্সের তেল কোম্পানি ‘টোটাল’ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়








