ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ৯২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৫৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৩ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৬ পয়েন্টে এবং ০ দশমিক ০২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, ন্যাশনাল টিউবস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, এবি ব্যাংক এবং আমার নেটওয়ার্ক। 
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৩৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৬০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৯২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৯ হাজার ১২২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৪৪০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাউথইস্ট ব্যাংক, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, আমার নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক এবং ওয়ান ব্যাংক।
আরও পড়ুন:
পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়াম্যানসহ তিন জন


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান