বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন দু’জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ২১:৫১আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২১:৫৪

একেএম ফজলুর রহমান ও মো. আজিজুর রহমান

নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান ও অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান। সোমবার (১ জানুয়ারি) তাদের পদোন্নতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মো. আজিজুর রহমান

জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন মো. আজিজুর রহমান। ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও ডিপার্টমেন্ট অব ব্যাংকিং ইন্সপেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আজিজুর রহমান উপমহাব্যবস্থাপক থাকাবস্থায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি।

এ কে এম ফজলুর

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান ১ জানুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক সিলেট ও রংপুর-এ দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী