ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৬, সিএসইতে কমেছে ০.৩৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৫:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৫:২৫





ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে।






এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৫১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৩০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯১ পয়েন্টে এবং ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোমোবাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল টিউবস, বিডি থাই, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৯২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, হামিদ ফেব্রিক্স, বিডি থাই এবং আল আরাফা ইসলামী ব্যাংক।
আরও পড়ুন:
সময়মতো সংযোগ না দেওয়া: কৈফিয়তের মুখে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম