ডিএসইতে প্রধান সূচক ৭০, সিএসইতে বেড়েছে ৯৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৯৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র

ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ১৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৪৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৯ পয়েন্টে এবং ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বিডি থাই, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন এবং ন্যাশনাল টিউবস।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ৫৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৮৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম