টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১০:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৮

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতায় ঠাসা ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যার নেতৃত্ব ভার থাকছে কেন উইলিয়ামসনের ওপর।

অভিজ্ঞদের মধ্যে স্কোয়াডে রয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্টও। দলে থাকা রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি শুধু আগে কখনও সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বোল্টের এটি পঞ্চম বিশ্বকাপ, সাউদির সপ্তম ও উইলিয়ামসনের ষষ্ঠ।  তবে ১৫ সদস্যের ১৩ জনেরই সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা হয়েছে। যার সর্বশেষ সফরটি ছিল ২০২২ সালে।

বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় আইপিএল শেষ হয়ে গেছে ডেভন কনওয়ের। ফেব্রুয়ারিতে পাওয়া চোট থেকে এখনও সেরে উঠেননি বলে টুর্নামেন্টটিতে খেলতে পারেননি। তবে তার নাম রাখা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে।  

সম্প্রতি পাকিস্তান সফরে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন অ্যাডাম মিলনে। বিশ্বকাপ দলেও তার জায়গা হয়নি।

পিঠের চোট সারিয়ে ফিরেছন অ্যালেন। তাছাড়া পাকিস্তান সফরে থাকা মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জেমস নিশাম ও ইশ সোধিদের এই স্কোয়াডে রাখা হয়েছে।  আর বেন সিয়ার্সকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে।

আগের তিন আসরে সেমিফাইনাল খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপ কখনও জেতেনি নিউজিল্যান্ড। ২০২১ সালে তারা ফাইনাল খেলেছিল। 

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়াসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিশ মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম