ডিএসইতে প্রধান সূচক ৩১, সিএসইতে বেড়েছে ৪৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭





ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে।


এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৫ পয়েন্টে এবং ১২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, নাহি অ্যালুমিনিয়াম, প্যারামউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক এবং ইফাদ অটোমোবাইল।
সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৪৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, বিডি ফাইন্যান্স, আইডিএলসি, নাহি অ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিকস এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৮ শতাংশ


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান