ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে কমেছে ২০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৮

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২০ দশমিক ২৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪১ কোটি ১৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৪০৫ পয়েন্টে এবং ১১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, ইফাদ অটোমোবাইল এবং মার্কেন্টাইল ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র

সিএসই 
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ০২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৬৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ২৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৪৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে এক হাজার ৪২৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, বিবিএস ক্যাবল, প্যারামউন্ট টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সাইফ পাওয়ার, ন্যাশনাল ব্যাংক এবং জেনারেশন নেক্সট।
আরও পড়ুন:



ব্যাংক নেই, তারপরও গ্রাহক ১২ লাখ

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম