ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে বেড়েছে ৩০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩০

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৪৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২১ কোটি ১৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১০ পয়েন্টে এবং ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, ফুওয়াং ফুড, মুন্নু সিরামকিস, কেয়া কসমেটিকস, মার্কেন্টাইল ব্রাংক, স্কয়ার ফার্মা এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে এক হাজার ৪২৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ফুওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট, বেক্সিমকো লিমিটেড, ফুওয়াং ফুড, ইউনিক হোটেল, গ্রামীণ ফোন, বিডি কম এবং বেক্সফার্মা।
আরও পড়ুন:
পরামর্শক না পাওয়ায় এগুচ্ছে না আইএসও গঠনের পরিকল্পনা


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী