ডিএসইতে প্রধান সূচক ৫২, সিএসইতে কমেছে ৯৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ১০ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৯৬ দশমিক ০৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৪৭ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১২ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২১ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৯ কোটি ২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৪০৫ পয়েন্টে এবং ১৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, গ্রামীণ ফোন, ‍মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, ড্রাগন সোয়েটার লিমিটেড, ফুওয়াং ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৭৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৪২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯৬ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬২ দশমিক ২২ পয়েন্ট কমে ১৮ হাজার ৭১৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৯৫ পয়েন্ট কমে এক হাজার ৪১২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ইউনিক হোটেল, লংকা-বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, বিবিএস ক্যাবল, ফুওয়াং ফুড, বিডি কম, আরএসআরএম স্টিল এবং স্কয়ার ফার্মা।
আরও পড়ুন:
এবার তেল-গ্যাস অনুসন্ধানে আজারবাইজানের সঙ্গে চুক্তির উদ্যোগ

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম