ডিএসইতে প্রধান সূচক ৬৭, সিএসইতে কমেছে ১৩৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৫:৩৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৫:৩৪

 

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৩৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ২৪৮ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড, ইফাদ অটোস, ফরচুন, লংকা-বাংলা ফাইন্যান্স।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ৩৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ০৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৩১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৬৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২৮ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫৯  দশমিক ৩২ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, দ্য একমি ল্যাবরেটরিজ, মনো সিরামিক, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, কেয়া কসমেটিক্স এবং ফরচুন।

 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম