ডিএসইতে প্রধান সূচক ৭৬ , সিএসইতে কমেছে ১২৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৫:৫৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:৫৯

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫২ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪১ কোটি ৭১  লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট কমে এক হাজার ৩২২ পয়েন্টে এবং ১৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ডরেন পাওয়ার জেনারেশনস, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, ওয়াটা কেমিক্যালস, লংকা-বাংলা ফাইন্যান্স , কুইন সাউথ টেক্সটাইলস, এসিআই, এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।   

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ০৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ১১ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১২ দশমিক ০১ পয়েন্ট কমে ১৭ হাজার ২৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৯৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৮  দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লংকা-বাংলা ফাইন্যান্স, কুইন সাউথ টেক্সটাইলস, বেক্সিমকো, জাহিন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং  লাফার্জ হোলসিম। 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম