ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে কমেছে ৮০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ২৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮০ দশমিক ৫৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮৫ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৫২ কোটি ২২ লাখ টাকা। গত সোমবার  লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭  কোটি ৪৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২১৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, সিটি ব্যাংক, লাফার্জ হোলসিম, ইসলামি ব্যাংক, আমরা নেটওয়ার্কস, বিবিএস ক্যাবলস, লংকা-বাংলা ফাইন্যান্স এবং মার্কেন্টাইল ব্যাংক।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৮৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৮৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৬ কোটি ২৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮০ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১১  দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৭০  পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামি ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লাফার্জ হোলসিম, বেক্সিমকো, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম