সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৮ দশমিক ২৬ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত শেষ কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৫৫ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৯২ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৩১৮ পয়েন্টে এবং ১৫ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ডেলটা ব্র্যাক হাউসিং, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, ব্র্যাক ব্যাংক, রুপালি লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি এবং কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ৫৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ২৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৮ দশমিক ২৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৯৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কেয়া কসমেটিকস, এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিবিএস ক্যাবলস, লাফার্জ হোলসিম এবং জেনারেশন নেক্সট।








