অস্ট্রেলিয়ার কাছে কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৪:৩৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:৩৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের উন্নয়ন শীর্ষক কর্মশালা

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মানব দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার কাছে কারিগরি ও প্রশিক্ষণগত সহযোগিতা চাওয়া হয়েছে। রবিবার (৬ মে) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার মনাস ইউনিভার্সিটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব সক্ষমতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তিগত সহযোগিতায় অস্ট্রেলিয়াকে আমরা পাশে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা কীভাবে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন করতে পারি, তা আমাদের ভাবতে হবে। এরমধ্যে আমরা এক হাজারের ওপর টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের তরুণ প্রজন্মকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আমরা আরও বেশি শিক্ষিত ও সচেতন করে তুলতে চাই। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন।’

বিদ্যুৎ সচিব বলেন, ‘এ খাতের উন্নয়নে সরকার নানা পরিকল্পনা করেছে। এজন্য দক্ষ মানবশক্তি প্রয়োজন। প্রশিক্ষণের মাধমে এই মানব সম্পদ গড়ে তুলতে হবে।’

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট বলেন, ‘অস্ট্রেলিয়া সর্বোচ্চ কয়লা রফতানিকারক দেশ। বাংলাদেশে কয়লা ও এলএনজি পণ্য ব্যবহার হচ্ছে। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক ক্ষমতা প্রয়োজন। অস্ট্রেলিয়া এ খাতে উদ্ভাবনী শক্তি প্রয়োগ করছে।’ এসময় তিনি বাংলাদেশকে জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস দেন। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের উন্নয়ন শীর্ষক এই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস,  পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, মনাস অ্যান্ড দ্যা বাংলাদেশ প্রকল্পের প্রফেসর জুলি উলফার্ম কক্স ও সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর স্কট বাউম্যান।

 

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম