ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে কমেছে ১৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৫:৫৬আপডেট : ১৫ মে ২০১৮, ১৫:৫৬

 

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৩০০ পয়েন্টে এবং ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আরডি ফুড, মনো সিরামিক, বিবিএস ক্যাবলস এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৮০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৮১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৭ হাজার ১১৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, আরডি ফুড, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড,অ্যাডভান্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং স্কয়ার ফার্মা। 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম