ডিএসইতে প্রধান সূচক ৬৫, সিএসইতে বেড়েছে ৯২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১৬:০৮আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:১১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭১৫ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৫১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৬৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, গ্রামীণফোন, ফুয়াং ফুড, ফার্মা এইড, প্যারামাউন্ট টেক্সটাইল  লিমিটেড এবং এপেক্স ফুট।

সিইসি সিএসই 
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৩৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩৪ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৪  দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।|
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ফুয়াং ফুড, বেক্সিমকো, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, ফরচুন কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেরশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড
এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্ট্যাশন লিমিটেড। 

 

 

 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম