ডিএসইতে প্রধান সূচক ৪৯, সিএসইতে কমেছে ৮৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৬:০০আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৬:০৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৯ দশমিক ২৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৮৪ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৮২৭ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৮৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫৬ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে এক হাজার ২৩৬ পয়েন্টে এবং ২১ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-হলো-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড, মনো সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, আজিজ পাইপস, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড এবং ফার্মা এইড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ৯৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯ হাজার ৮২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ২৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট  কমে ১২ হাজার ১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৫  দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো, আর.এ.কে. সিরামিকস লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, কেয়া কসমেটিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্ট্যাশন লিমিটেড।

 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম