১৩ নভেম্বর আয়কর মেলা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১২

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর প্রতিবারের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৩ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এই মেলা হবে। শেষ হবে ১৯ নভেম্বর। এবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা বসবে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বছর সব জেলা শহরে চারদিন এবং ৩০টি উপজেলায় দুইদিন মেলা হবে। উপজেলা পর্যায়ে যেসব স্থানে অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো এমন গ্রোথ সেন্টারে একদিন ভ্রাম্যমাণ মেলা হবে। ইতোমধ্যে মেলার প্রচারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এনবিআর। এদিকে আগামী ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতি বছরই মেলার পরিধি বেড়েছে। প্রতি বছরের মতো করদাতারা এবারও মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। একই ছাদের নিচে সব সেবা মিলবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম