ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় বাণিজ্যমন্ত্রীর যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন আসেনে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভিয়েতনামের হ্যানয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী এ সভা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনাম যৌথভাবে এ সভার আয়োজন করেছে।

ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সভায় অংশ নিতে সোমবার দিবাগত রাতে (১০ সেপ্টেম্বর রাতে) ঢাকা ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় আসেন অঞ্চলে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’র সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়া এ বিষয়ে নীতি নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে। সভায় আঞ্চলিক এবং বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।

সভায় আসেনের সদস্যভুক্ত দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য করপোরেশন ও শিক্ষাবিদগণ যোগ দিয়েছেন।

সভায় অংশ নেয়া ছাড়াও বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম