সমুদ্রসম্পদ রক্ষায় আলাদা মন্ত্রণালয় জরুরি: ড. কাওসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭

ব্লু ইকোনমি বিষয়ক কর্মশালায় বক্তারা দেশের সমুদ্রসম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদ। তিনি বলেন, ‘সমুদ্রসীমা ও এর সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য দেশে সমুদ্রসম্পদ সম্পর্কিত একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা জরুরি। মন্ত্রণালয় গঠন করতে না পারলেও আপতত সমুদ্র অধিদফতর গঠন দরকার।’ বুধবার (১২ সেপ্টেম্বর) ব্লু ইকোনমি নিয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

ড. কাওসার আহমেদ বলেন, ‘সমুদ্র অর্থনীতি পরিমাপ করে শেষ করা যাবে না। আমরা এখনও জানিনা কী ধরনের সমুদ্রসম্পদ রয়েছে। এছাড়া সমুদ্রের প্রাণিসম্পদ রক্ষায় ব্যাপক সচেতনতা প্রয়োজন। এছাড়া এ বিভাগের অভিজ্ঞ জনবল ও সরঞ্জামের  প্রয়োজন রয়েছে।’

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর  বলেন, ‘ব্লু ইকোনমি একটি নতুন ধারণা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ব্লু ইকোনমির বিষয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ রয়েছে। এজন্য সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে। এ ধরনের কর্মশালা এটিই প্রথম।’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘সমুদ্রসম্পদের কোনও পরিমাণ আমাদের জানা নেই। এ বিষয়ে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে।’

শাহ আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন  কারিনামের নির্বাহী পরিচালক ড. এসএমএ রাশিদ, পদ্মা ব্রিজ-এর বায়োডাইভারসিটি অফিসার ড. আনিসুজ্জামান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল’ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের লেকচারার মানছুরা আক্তার, সেভ আওয়ার সির পরিচালক এসএম আতিকুর রহমান, পিআইবির পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম