গার্মেন্টস শিল্পে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউনি রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

 

মুজিবুল হক (ফাইল ছবি) নির্বাচনের আগে যেন কোনও মহল শ্রমিকদের উসকানি দিতে না পারে, সে গার্মেন্টস মালিকদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।’ বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৩৮তম সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম যে মজুরি কাঠামো ঘোষণা করেছে, তা এ মাস থেকে কার্যকর হবে। মজুরি কাঠামোর সাতটি ধাপ ২০১৩ সালের মজুরি কাঠামোর প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘মজুরি কাঠামোর এক ধাপের সঙ্গে আরেক ধাপের বাড়ানোর বিষয় নিয়ে যেন শ্রমিক-মালিকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে জন্য বিজিএমইএ, বিকেএমইএ নেতাদের কারখানা পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে স্পষ্ট করতে হবে।’

সভায় গাজীপুরের নিউ টাউন নিটওয়্যার কোম্পানি বন্ধ হওয়া, মজুরি না দেওয়া ও শ্রমিক অসন্তোষ নিরসনে গাজীপুরের সিটি মেয়র জহাঙ্গীর আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে  ০৭ দিনের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনার টেবিলে বসে বিষয়টির সুষ্ঠু সমাধানের সুপারিশ করা হয়।

সভায় বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, কালকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামসুজ্জামান ভূঁইয়া, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালমসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম