গার্মেন্ট এক্সেসরিজ মেলা শুরু ১৭ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২১:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

গার্মেন্টস এক্সেসরিজ (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি) তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে দশমবারের মতো ‘গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো) - ২০১৯’ শুরু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

এবারের মেলায় ২০টি দেশের ২৭০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালায়েশিয়া, ইন্দোনিশেয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি।

মেলায় গার্মেন্টস ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলার আয়োজন করছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিজিএপিএমইএ’র সভাপতি আব্দুল কাদের খান বলেন, ‘মেলায় পণ্যের পাশাপাশি আধুনিক মেশিন ও যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। এর মাধ্যমে গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এ প্রদর্শনীর মাধ্যমে পণ্য প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, যা এ শিল্পকে নতুন মাত্রা দেবে।’
প্রদর্শনীতে সরাসরি সর্বোচ্চ রফতানীকারকদের থেকে তিনজনকে ও প্রচ্ছন্ন রফতানীকারকদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনজনকে পুরস্কৃত করা হবে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের