সহায়তা পেলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনা সম্ভব: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পবির্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন আন্তর্জাতিক সহায়তা পেলে বাংলাদেশের পক্ষে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পবির্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশ পরিবহন, বিদ্যুৎ ও শিল্পখাতে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ  কমিয়ে ৫ শতাংশে আনার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে; যদিও এটি বাধ্যতামূলক নয়।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশে প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্ম পরিকল্পনা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ১০টি কর্মসূচির একটি। তাই বর্তমান সরকার ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিবহন, বিদ্যুৎ ও শিল্পখাত থেকে নিঃসরণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও আমরা গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা বর্তমান সরকারের উন্নয়নের ধারায় টেকসই উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবো।’ এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
এমপির সই জাল করে ১০০ কোটি টাকার ঋণের প্রস্তাবনা তৈরি, থানায় জিডি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
বিমানের টিকিটে জুলাই যোদ্ধাদের বিশেষ মূল্যছাড় দেওয়া হবে: পর্যটনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার