বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ মে ২০২৫, ২৩:৫৩আপডেট : ১৪ মে ২০২৫, ০০:২২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 

মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালনের জন্য শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো। 

নিয়োগের শর্তে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ডাকসু সংগ্রহশালায় অননুমোদিত রদবদল ও ইতিহাস বিকৃতি: শিক্ষক নেটওয়ার্কের ক্ষোভ
সর্বশেষ খবর
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
আসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
গুম-হত্যার অভিযোগআসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা