সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ

বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা

ইমরান আলী
১৩ মে ২০২৫, ২০:০০আপডেট : ১৩ মে ২০২৫, ২০:৪০

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১০টার দিকে কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা বিমানবন্দরে পৌঁছান। প্রায় সাড়ে ৫ ঘণ্টা তারা সেখানে অবস্থান করার পর বিকাল ৩টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন।

বিমানবন্দরের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তদন্ত কমিটির সভাপতি ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিমানবন্দরে আসেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিচালক এনএসআই, ডিআইজি ইমিগ্রেশন, অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, পরিচালক এভসেক, ডিজিএফআই, এনএসআই, এসবি’র প্রতিনিধিরা।

গত ৭ মে দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। তার থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ইমিগ্রেশনের একজন অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ মোট ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র জানায়, ওই সময়ে বিমানবন্দরের ইমিগ্রেশনসহ কোন কোন কর্মকর্তা তত্ত্বাবধান করেছেন তাদের আগে থেকেই উপস্থিত থাকতে বলা হয়। তদন্ত কর্মকর্তারা তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়াও ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে সেখানকার লাউঞ্জেই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এ সময় কোন কোন কর্মকর্তা ওই লাউঞ্জে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে উপদেষ্টারা বিমানবন্দরের কনফারেন্স রুম-১-এ রুদ্ধদার বৈঠক করেন। ওই বৈঠকে বিমানবন্দরের ইমিগ্রেশনসহ উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এ বিষয়ে জানতে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
মানসম্মত পাঠ্যবই প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার