জেনেভা গেছেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৮:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:৩১




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) বাংলাদেশের পঞ্চম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সুইজারল্যান্ডের জেনেভা গেছেন। সোমবার (১ এপ্রিল) তিনি জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন। আগামী ৩ ও ৫ এপ্রিল জেনেভায় ডব্লিউটিও সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য এই সভা খুবই গুরুত্বপূর্ণ। সভায় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিত, আমদানি বা রফতানির সার্বিক অগ্রগতি ও বিনিয়োগ প্রবাহ ও পরিবেশ সৃষ্টি, বিনিয়োগবান্ধব মুদ্রানীতি ইত্যাদি বিষয়সহ বিভিন্ন নীতিমালা এবং নানা ধরনের বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ডাব্লিউটিওর প্রতিষ্ঠাকালীন সদস্য। এর আগে ১৯৯২, ২০০০, ২০০৬ এবং ২০১২ সালে বাংলাদেশ ট্রেড পলিসি রিভিউয়ে অংশ নেয়। বিশ্ব বাণিজ্যে অংশ বিবেচনা করে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে প্রতি সাত বছর পরপর এবং অন্যান্য দেশের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর পরপর ট্রেড পলিসি রিভিউ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিপু মুনশি ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, শিল্প মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং বিজিএমই-এর প্রতিনিধি রয়েছেন এই দলে। বাণিজ্যমন্ত্রীর আগামী ৯ এপ্রিল দেশে ফেরার কথা।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম