প্রথম নারী সভাপতি হিসেবে বিজিএমইএ’র দায়িত্ব নিলেন রুবানা হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ১৯:১০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২০:০৮

রুবানা হক (ফাইল ছবি)

তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রুবানা হক। শনিবার (২০ এপ্রিল) বিজিএমইএ’র নতুন ভবনে সংগঠনটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তিনিসহ নবনির্বাচিত সদস্যরা সবাই দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তারা। আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবে এই কমিটি।

এর আগে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল। এই প্যানেলের ২৬ প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন।

এসময় রুবানা হক বলেন, ‘অ্যাকর্ডকে বাংলাদেশে থাকতে হবে বিজিএমইএ’র শর্ত মেনেই।’ শ্রমিকদের উন্নয়নে সবাইকে একসঙ্গে থাকারও আহ্বান জানান তিনি।

প্রথম নারী সভাপতি হিসেবে বিজিএমইএ’র দায়িত্ব নিলেন রুবানা হক

প্রসঙ্গত, বিজিএমইএ’র পরিচালক পদে ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবকটিতেই বিজয়ী হন। এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এরপর ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ’র সভাপতি হিসেবে নির্বাচিত হন রুবানা হক। একইদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদে আরও ৭ জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এমএ রহিম। এছাড়া চট্টগ্রাম থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে সহসভাপতি হিসেবে আরও দায়িত্ব নেন আরশাদ জামাল (দিপু), মো. মশিউল আজম (সজল) এবং এএম চৌধুরী (সেলিম)।  

/জিএম/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে