আগামী ৫ বছর দেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে কোকাকোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ০২:১৫আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০২:২০

শিল্পমন্ত্রীর সঙ্গে কোকাকোলা কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাত কোমল পানীয় প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা কোম্পানি আগামী ৫ বছরে বাংলাদেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আগামী বছর ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। কোকাকোলা কোম্পানির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৮ আগস্ট) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে এই পরিকল্পনার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. আবদুল হালিম। কোকাকোলা কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ব্রায়ান স্মিথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শিল্পমন্ত্রী কোকাকোলার সুনির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়া হবে। কোকাকোলা কোম্পানি বেভারেজ পানীয় কোকাকোলা ছাড়াও অন্যান্য ধরনের পানীয় উৎপাদন করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বাংলাদেশে বোতলজাত পানিসহ অন্যান্য স্বাস্থ্যসম্মত পানীয় তৈরিতে এগিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
শিল্প সচিব বলেন, বাংলাদেশে একটি বিশাল বাজার রয়েছে। জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে। নতুন নতুন পণ্যের প্রতি মানুষ বেশি আগ্রহ দেখাচ্ছে।
ব্রায়ান স্মিথ বলেন, বাংলাদেশে কোকাকোলার বাজার অত্যন্ত সম্ভাবনাময়। গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে সরবরাহ বাড়াতে কোকাকোলার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, আগামীতে বাংলাদেশে বিভিন্ন মাত্রার চিনিযুক্ত কোকাকোলা পানীয় উৎপাদন করা হবে।

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম