ইউকে-বিসিসিআই আজীবন সম্মাননা পেলেন সৈয়দ মঞ্জুর এলাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ০৩:৫৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৪:০১

আজীবন সম্মাননার ক্রেস্ট হাতে সৈয়দ মঞ্জুর এলাহী যুক্তরাজ্যে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকে-বিসিসিআই) ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান।  সোমবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় তত্ত্বাবধায়ক সরকারের (১৯৯৬ ও ২০০১) সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রসঙ্গে সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘এমন আন্তর্জাতিক স্বীকৃতি আমাকে কাজের প্রতি আরও দায়িত্বশীল করবে। এর আগেও সংগঠনটির সম্মাননা পেয়েছি। এবারের সম্মাননা আমার জন্য বিশেষ কিছু।’

সৈয়দ মঞ্জুর এলাহী বর্তমানে মানুষের জন্য ফাউন্ডেশন, ফ্রিডম ফাউন্ডেশন, প্রগতি ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সম্প্রতি লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলের বলরুমে ‘ইউকে-বিসিসিআই বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের জমকালো আয়োজনে এ সম্মাননা তুলে দেওয়া হয় সৈয়দ মঞ্জুর এলাহীকে।

সংগঠনটির প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই জানান, এবারের আয়োজনে ব্রিটেনের এমপি ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যবসায়ীসহ ৮০০ অতিথি উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের