প্রতিযোগিতা কমিশনে নতুন চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৮:৪১ আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৯

মফিজুল ইসলাম সিনিয়র সচিব পদমর্যাদায় আগামী তিন বছরের জন্য প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেছেন মো. মফিজুল ইসলাম। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরের পর কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি। এ বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে মফিজুল ইসলাম অবসরে যান।

এরআগে, মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামকে (পরিচিতি নং-৩৫৪৫) তার অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিত/বাতিলের শর্তে প্রতিযোগিতা আইন ২০১২ (২০১২ সনের ২৩ নং আইন) এর ধারা ৭এর উপধারা (২) অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে চাইলে প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারম্যান মফিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন পদে যোগ দিয়েছি এবং কমিশনে কাজ শুরু করেছি।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম ২০১৮ সালের ২৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন এবং ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওইদিন থেকেই তিনি পিআরএল ভোগ শুরু করেন।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
রাকিব-সোহেল রানাদের দায়িত্বে এবারও দেশি কোচ
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ