পেঁয়াজের দাম বেঁধে দিলো শ্যামবাজার বণিক সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ০১:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০১:১৯

পেঁয়াজের দাম বেঁধে দিলো শ্যামবাজার বণিক সমিতি

আজ শুক্রবার (৮ নভেম্বর) থেকে নিজেদের বেঁধে দেওয়া মূল্যে পেঁয়াজ বিক্রি করবে শ্যামবাজার বণিক সমিতি। পাইকারি ব্যবসায়ীরা মিয়ানমারের পেঁয়াজ প্রতিকেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করবেন। এছাড়া মিশর, তুরস্ক ও চীনের পেঁয়াজের কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হবে।

এ প্রসঙ্গে শ্যামবাজারের পেঁয়াজ ও রসুন ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার থেকে শ্যামবাজার বণিক সমিতির বেঁধে দেওয়া দামে আমরা পেঁয়াজ বিক্রি করব। সরকারের নির্দেশনা অনুযায়ী বেঁধে দেওয়া মূল্যে বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করবেন।’

জানা গেছে, পেঁয়াজের মূল্য কমানোর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভূমিকা রাখতে বলা হয়েছে। এরই অংশ হিসেবে শ্যামবাজার বণিক সমিতি পাইকারি ব্যবসায়ীদেরকে একটি মূল্য তালিকা দিয়েছে। বেঁধে দেওয়া মূল্যের বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের