সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৫ নভেম্বর ২০১৫, ১৫:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:১২

share-market-fall সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে ২৭ দশমিক ১১ শতাংশ। ফলে এ দিন লেনদেন নেমে বিগত প্রায় সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২২১ কোটি ৮৫ লাখ টাকা। এর আগে গত ৪ মার্চ লেনদেন হয়েছিল ২২১ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেনের পাশাপাশি রবিবার ডিএসইতে সবগুলো মূল্য সূচক কমেছে। এ ছাড়া, কমেছে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর।

অপর বাজার সিএসইতে সূচক পরিবর্তন মিশ্র হলেও টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ১৮ দশমিক ৪০ শতাংশ। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ডিএসইএক্স সূচক কমেছে ৯ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৪২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে। আর ২ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৬৮৬ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ৮২ কোটি ৫২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০৪ কোটি ৩৭ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো তিতাস গ্যাস, বিএসআরএম, কাশেম ড্রাইসেলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট এবং স্কয়ার ফার্মা।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) রবিবার সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৩ হাজার ৫২৪ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৩ পয়েন্ট কমেছে। তবে, সিএসই৩০ সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

এ দিন সিএসইতে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

রবিবার সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৭৬ লাখ টাকা। এ দিন বাজারে ১৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪৪ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো কেডিএস অ্যাকেসরিজ, বিএসআরএম, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম