শ্রমিক কল্যাণ তহবিলে বেক্সিমকো ও নুভাস্তা দিয়েছে পৌনে দুই কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৮:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নুভাস্তা ফার্মাসিউটিক্যালস গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় পৌনে দুই কোটি টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মানবসম্পদ বিভাগের প্রধান এম এ এরশাদ ভূঁইয়া দু’টি ফার্মাসিউটিক্যালস এর পক্ষে মোট এক কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৬৮৯ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. রেজাউল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত ১৬০টি দেশি-বিদেশি কোম্পানি মোট প্রায় ৪১০ কোটি টাকা জমা দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত এ তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের দুর্ঘটনায় মৃত্যুজনিত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদের এবং তাদের সন্তানের উচ্চশিক্ষায় সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি