সরকারি আমানতে বেসরকারি ব্যাংকে সুদ ৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:২০

সরকারি আমানতে বেসরকারি ব্যাংকে সুদ ৬ শতাংশ বেসরকারি ব্যাংকে সরকারি টাকা জমা রাখলে সুদ পাবে ৬ শতাংশ। আর সরকারি ব্যাংকে রাখলে তার সুদ হবে ৫ দশমিক ৫ শতাংশ। সোমবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকে সরকারি এই বিষয়ে নতুন নির্দেশনা সংবলিত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে আমানত রাখলে তাতে সুদ পাওয়া যাবে ৬ শতাংশ। আর বাকি ৫০ শতাংশ অর্থ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে মেয়াদি আমানত হিসেবে রাখলে সর্বোচ্চ ৫ দশমিক ৫ শতাংশ সুদ পাওয়া যাবে। 
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং পরিচালন বাজেটের আওতায় প্রাপ্ত অর্থ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকার মালিকানাধীন কোম্পানির নিজস্ব তহবিলের উদ্বৃত্ত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত বেসরকারি ব্যাংক অথবা ব্যাংক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠান অথবা উভয় ধরনের প্রতিষ্ঠানে আমানত রাখার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানগুলো আগে তাদের নিজস্ব তহবিলের ৭৫ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং বাকি ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখতো। ২০১৮ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি ব্যাংককে সুবিধা দিতে সরকারি অর্থের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে ও ৫০ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখার কথা বলেছিলেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম