পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১২:১০ আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো- সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা।

সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে নামলে ডুবে দুজনের মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

লাহিড়ী তাকওয়া মাদ্রাসার শিক্ষকরা বলেন, সোহান ও সিয়াম অত্যন্ত ভদ্র, নামাজি ও মেধাবী ছাত্র ছিল। এমন মৃত্যুতে আমরা শোকাহত।

দাদি মাহমুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই ভাইয়ের একটি করে সন্তান ছিল ওরা। এখন সব শেষ হয়ে গেলো।’

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে। কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে পুরো গ্রামজুড়ে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম