মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: মিলার

বাংলা টিবিউন ডেস্ক
০১ মার্চ ২০২০, ০৮:৫৬আপডেট : ০১ মার্চ ২০২০, ০৮:৫৭

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন,  ‘মার্কিন বেসরকারি সংস্থাগুলো এখানে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগকে ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে।’

মার্কিন রাষ্ট্রদূত শনিবার (২৯ ফেব্রুয়ারি) নগরীর একটি হোটেলে তিন দিনব্যাপী মার্কিন ট্রেড শো’র শেষ দিনে ‘আমেরিকার ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ভিশন’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন।

মিলার বলেন, ‘২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বি-পক্ষীয় বাণিজ্য ৯ বিলিয়ন ডলারের বেশি, যা মাত্র ১০ বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং এটি আরও বেশি বৃদ্ধির সুস্পষ্ট সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক ভিশন বেসরকারি খাতের দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি ও উন্নয়নের সহায়ক হবে।’ মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক নিরাপত্তাকে অর্থনৈতিক বিকাশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে নতুন সাফল্য অর্জন, নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্তকরণ ও আগামী বছরগুলোতে আরও উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে।’

পরে মার্কিনভিত্তিক সংস্থা ডিএসসি ড্রেজ এবং ডিপ ডিগার্স নামে একটি স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কিন-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত ২৭তম এ বার্ষিক শো-তে জ্বালানি, কৃষি-যান্ত্রিকীকরণ, খাদ্য ও পানীয় খাতসহ বিভিন্ন খাতের ৪৮টি সংস্থা ৭৮টি স্টলে তাদের পণ্য ও পরিসেবা প্রদর্শন করে। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী