ইইউবির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১০:৪৮আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৪৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২ জুলাই) ইইউবি’র গাবতলীর স্থায়ী ক্যাম্পাসে বর্তমান এবং সাবেক ছাত্রদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. শরীফুল ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান রাঙা।

এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়টির বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতির অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যানের বিরুদ্ধে শ্যামলী ক্যাম্পাসের ৩০ কোটি মূল্যের ১০ হাজার স্কয়ার ফুটের ফ্লোর বিক্রি; ভুয়া এজিএম দেখিয়ে ট্রাস্টি বোর্ড থেকে জোরপূর্বক ৪ জনকে সরিয়ে নিজের স্ত্রীর ভগ্নিপতিসহ পরিবারের সদস্যদের নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন; জোরপূর্বক বিনা নোটিশে ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত; প্রতিবাদী সাধারণ ছাত্রদের হুমকি, হামলা, মামলার ভয় দেখানো; অবৈধভাবে কোনও মিটিং অনুমোদন ছাড়াই ভবনের সংস্কার এবং নিজের ভগ্নিপতিকে ঠিকাদারি দেওয়া; অযোগ্য আত্মীয়-স্বজনদেরকে অনৈতিকভাবে চাকরিতে নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের