বিনামূল্যে ৫ হাজার স্যানিটাইজার বিতরণ করছে উৎসর্গ ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৬:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৬:৪৬

উৎসর্গ ফাউন্ডেশন করোনাভাইরাসের বিস্তার রোধে সমাজের সুবিধাবঞ্চিত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসরা ক্লান্তিহীন সেবা দিয়ে যাচ্ছেন। এই মানুষগুলোর সুরক্ষার জন্য উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ নিজস্ব অর্থায়নে বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করেছে পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সমাজের বিভিন্ন পেশার মানুষ ও নিম্ন আয়ের মানুষ, পথশিশু, বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ঢাকা ও বিভিন্ন জেলায় কয়েক হাজার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। গত চার বছর ধরে দেশের ৫৫ জেলায় সংগঠনটির প্রায় ৩৫ হাজার স্বেচ্ছাসেবক রক্তদান, মাদকবিরোধী সচেতনতা, ছিন্নমূল শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা এবং বাল্যবিয়েরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ক কাজ করে যাচ্ছে।

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের