ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক

ফেনী প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ০৯:০১আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:০১

ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে রবিবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছাত্রদলের সাবেক দুই নেতাকে আটক করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দেলোয়ার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও রহমত উল্লাহ একই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলিসহ সাবেক এই দুই নেতাকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ছাত্রদলের ফেনী জেলা সভাপতি ছালেহ উদ্দিন মামুন বলেন, ‘আটক হওয়া নেতাদের দীর্ঘদিন ধরে দলীয় কোনও কার্যক্রমে সম্পৃক্ততা নেই। তাদের এই আটক রাজনৈতিক প্রতিহিংসার অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাই, যেন তদন্ত সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনও নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি