সব সোনার দোকান বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৬:৩২ আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:৩৪

বাংলাদেশ জুয়েলার্স সমিতি

দেশের সব জুয়েলারির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এদিন গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনা (কোভিড-১৯) সংক্রামণের ঝুঁকি এড়াতে নিরাপদে গৃহে অবস্থানের নির্দেশনা দিয়েছেন। এজন্য বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুঃখজনক হলেও সত্যি দুস্কৃতিকারী চক্র এ ধরনের পরিস্থিতির ফায়দা নিয়ে থাকে। জুয়েলারি একটি স্পর্শকাতর ও মূল্যবান ধাতু বিধায় এটা সাধারণত তাদের মূল টার্গেটে থাকে। এ সময় জুয়েলারি দোকানে চুরি/ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থাকে মানুষের জান-মালের নিরাপত্তা বিশেষ করে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
হামজা-শমিতের মতো ফুটবলার হতে চান শুখি
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
আইএমএফের শর্ত মানবে না সরকার, কী ছিল শর্তে
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম