ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ২০:১৫আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২০:১৮

আজ বিকালের আকাশ এতই কালো ছিল যে বৃষ্টির সময় গাড়ি চালাতে জ্বালাতে হয় হেডলাইট। (ছবি-সাজ্জাদ হোসেন)

কালবৈশাখী ঝড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ধানমন্ডি, জিগাতলাসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ চলে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে ধানমন্ডিতে বিদ্যুৎ ছিল না। আর জিগাতলা, ট্যানারি মোড় ও টালি অফিসের বেশিরভাগ এলাকা এখনও অন্ধকারে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শুরু হয় তীব্র বাতাস আর তুমুল বৃষ্টি। ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ে রাজধানীর বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে। এর মধ্যে কিছু গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎ চলে যায় সেসব এলাকায়।
বিতরণ কোম্পানি ডিপিডিসি জানায়, ছিঁড়ে যাওয়া তার মেরামতের কাজ চলছে। এরমধ্যে ধানমন্ডিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। জিগাতলায় এখনও মেরামতের কাজ চলছে। খুব শিগগিরই লাইন চালু হবে।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ জানান, রাজধানীর বেশ কিছু এলাকায় বিশেষ করে ধানমন্ডি ২৭ নম্বর এবং জিগাতলায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিপিডিসির প্রকৌশলীরা মেরামত করতে যান। ধানমন্ডির বিদ্যুতের তার মেরামতের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। আর জিগাতলার কাজ প্রায় শেষ। রাত ৯টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ