ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ১৫:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৬:০১

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বাংক। করোনা প্রার্দুভাবের কারণে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ বাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে আলোচনা করে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময় সীমা আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করলো।

আইন অনুসারে অর্থবছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে প্রকাশ করতে হয়।

ব্যাংক কোম্পানি আইন অনুসারে কোনও বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায় প্রতিবেদন চূড়ান্ত করার জন্য।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম