সাংবাদিক অপুর মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মে ২০২০, ০০:৪৬আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৯

 দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এক শোক বার্তায় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সাংবাদিক হিসেবে জাতিকে দেওয়া অপুর সেবার কথা স্মরণ করেন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।

এছাড়া কোভিড-১৯ এর কারণে মারা যাওয়া দেশের প্রথম সারির সব যোদ্ধার মৃত্যুতেও শোক প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে তিনি সবার বিদেহী আত্মার চিরস্থায়ী শান্তি কামনা করেন। পাশাপাশি তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ‘জাতির সেবায় নিবেদিতদের প্রতি এফবিসিসিআই কৃতজ্ঞ,’ যোগ করেন ফাহিম।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ঘুমের মধ্যেই মাহমুদুল হাকিম অপু মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী