সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪%

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১২:৩৫
image

সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪% বিদায়ী সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমেছে ৪৩ দশমিক ৭১ শতাংশ। বিজয় দিবস উপলক্ষে আলোচ্য সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের তুলনায় একদিন কম ছিল।

লেনদেনের পাশাপাশি ডিএসইতে কমেছে সবগুলো মূল্য সূচক। একই সঙ্গে দর কমেছে দুই শতাধিক কোম্পানির। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬২ পয়েন্ট। এ ছাড়া, শরীয়াহ বা ডিএসইএস ১৪ এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমেছে।    

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩১টির, অপরিবর্তিত রয়েছে ২৭টির এবং ৪টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে (১৩-১৫, ১৭ ডিসেম্বর) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৩৪০ কোটি লাখ টাকা। এ সময় বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ২২০ কোটি ৩৮ লাখ টাকা। আগের সপ্তাহে (৬-১০ ডিসেম্বর) লেনদেন হয়েছিল ২ হাজার ১৬৭ কোটি ৯৭ লাখ টাকা।      

এ সময় লেনদেনের ৮৮ দশমিক ২৬ শতাংশ ছিল ‘এ’ ক্যাটাগরি কোম্পানির, ‘বি’ ক্যাটাগরির ছিল ২ দশমিক ৩৪ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ছিল ৮ দশমিক ৬১ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির ছিল দশমিক ৮০ শতাংশ।

টাকার অঙ্কে ডিএসইতে সপ্তাহের লেনদেন শেষে শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, রিজন্টে টেক্সটাইল মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, আফতাব অটো, এবং কেডিএস অ্যাক্সেসরিজ।

/এফএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম