এসএমই উদ্যোক্তাদের সহায়তা দিতে স্বতন্ত্র বিভাগ চালু করলো ডিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২৩:২৭আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:৪০

ডিসিসিআই ‘এসএমই উন্নয়ন বিভাগ’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের সদস্যদের সহযোগিতা করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে ডিসিসিআই। ১ জুন থেকে চেম্বার সচিবালয়ে এই সেবা শুরু হয়েছে।

ঢাকা চেম্বার থেকে বৃহস্পতিবার (৪ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতগুলোর উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যথাযথ নথিপত্র বা প্রক্রিয়া অনুসরণের অভাবে প্রণোদনার অর্থ থেকে বঞ্চিত হতে পারেন। যদিও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য।

এ লক্ষ্যে ঢাকা চেম্বারের যেসব সদস্য কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের প্রণোদনা লাভের উদ্দেশ্যে ঢাকা চেম্বারের ‘এসএমই উন্নয়ন বিভাগ’-এর হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার বিষয়ে তথ্য ও পরামর্শমূলক সেবা প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, সরকার ঘোষিত প্রণোদনার অর্থ প্রাপ্তির মাধ্যমে যাতে ডিসিসিআই’র কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সদস্যরা দেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে অবদান রাখতে পারেন, সেজন্য তাদের সহযোগিতা করতে ঢাকা চেম্বার এমন উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনীতি শক্তিশালীকরণ ও করোনাভাইরাসের কারণে স্থবির অর্থনীতিকে পুনরুদ্ধারে সিএমএসএমই খাতের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের