ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

যশোর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১৪:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৪:৩৯

যশোরে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

সুলতান কামারগন্যা গ্রামের রাসেল হোসেনের ছেলে। সে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার ৪-৫ জন বন্ধু মিলে কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বৃষ্টি ও বজ্রাঘাত হলে সুলতান আহত হয়। সে মাঠেই পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা আফসানা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন।

ডা. জোবাইদা জানিয়েছেন, বজ্রাঘাতে সুলতানের মৃত্যু হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী