মার্কেন্টাইলের ১০ শাখায় ‘ইসলামি ব্যাংকিং সেবা’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৮:১৫আপডেট : ২৯ জুন ২০২০, ১৮:২৩

মার্কেন্টাইল ব্যাংক

‘তাক্বওয়া’ নামে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করেছে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সোমবার (২৯ জুন) অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম  ইসলামি ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১০টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামি ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে।

ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামি ব্যাংকিং সুবিধায় বিশেষ গ্রাহক চাহিদা পূরণ করে সব ধরনের গ্রাহক সেবা নিশ্চিত করবে।’ তিনি জানান, যেসব শাখায় শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা শুরু হয়েছে, সেগুলো হচ্ছে—   ঢাকার প্রধান শাখা, ধানমন্ডি শাখা ও উত্তরা শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, বরিশাল শাখা, ফেনী শাখা, নোয়াখালীর চৌমুহনী ও বাংলাবাজার শাখা, চাঁদপুরের ফরিদগঞ্জ শাখা এবং শরিয়তপুরের ডামুড্যা শাখা। এসব শাখা থেকে ইসলামি ব্যাংকিংয়ের শরিয়াহভিত্তিক সব ধরনের ডিপোজিট ও বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন— ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, পরিচালক এএসএম ফিরোজ আলম, এম আমানউল্লাহ, আলহাজ মোশাররফ হোসেন ও এম এ খান বেলাল।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের