আমদানির ক্ষেত্রে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৯:৪৮আপডেট : ২১ জুলাই ২০২০, ১৯:৫০

বাংলাদেশ ব্যাংক

পণ্য আমদানির বিল অব এন্ট্রির কাগুজে কপি দাখিল করা থেকে আমদানিকারকদের অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে শুল্ক কর্তৃপক্ষের অটোমেটেড ব্যবস্থা থেকে বিল অব এন্ট্রি সংগ্রহ করে তা ম্যাচিং করতে পারবে ব্যাংক। তবে এক্ষেত্রে শুল্ক কর পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পরিপালন করতে হবে। এ সুবিধা অটোমেটেড ব্যবস্থায় পরিচালিত শুল্ক স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা-নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। আমদানি বাণিজ্য সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক কাগজের কপি দাখিলের এ শর্ত শিথিল করেছে।

জানা যায়, বিদ্যমান বিধিতে আমদানির দায় পরিশোধের বিপরীতে পণ্য দেশে ঢোকা সাপেক্ষে কাগুজে বিল অব এন্ট্রি দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল অব এন্ট্রির দলিল দাখিল না হলে আমদানিকারক পরবর্তী আমদানি কার্যক্রম করতে পারেন না।

নতুন নির্দেশনার ফলে শুল্ক কর্তৃপক্ষের অটোমেটেড সিস্টেম থেকে ব্যাংক নিজেই বিল অব এন্ট্রি সংগ্রহ করে আইএমপি ফরমের সঙ্গে ম্যাচিং করতে পারবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের